স্ত্রীর গায়ের রং কালো, মারধর করে স্ত্রীকে তাড়িয়ে দিলো স্বামী - The News Lion

স্ত্রীর গায়ের রং কালো, মারধর করে স্ত্রীকে তাড়িয়ে দিলো স্বামী




দি নিউজ লায়ন ;  স্ত্রীর গায়ের রং কালো। মারধর করে স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। স্বামীকে গ্রেপ্তার করেছে বর্ধমান মহিলা থানার পুলিস। ধৃতের নাম বাকির বিল্লা মোল্লা। মেমারি থানার বড়র গ্রামে তার বাড়ি। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, বছর তিনেক আগে মেমারি থানার মহেশডাঙার নওশাদ মণ্ডলের মেয়ে সাহিনার সঙ্গে বাকির বিল্লা মোল্লার বিয়ে হয়।


 বিয়েতে চাহিদামতো পণ দেওয়া হয়েছিল। তারপরও বিয়ের কিছুদিন পর তাঁকে বাপেরবাড়ি থেকে আরও ১ লক্ষ টাকা আনতে বলা হয়। তা দিতে না পারায় তাঁর উপর নির্যাতন শুরু হয়। গায়ের কালো রংয়ের কথা বলে শ্বশুরবাড়িতে তাঁকে গঞ্জনা দেওয়া হত। মাঝেমধ্যেই তাঁকে মারধর করা হত। এমনকি তাঁকে মেরে ফেলারও হুমকি দেওয়া হত বলে অভিযোগ। শেষমেশ কয়েকমাস আগে তাঁকে মারধর করে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।


 বর্ধমান আদালতে মামলা করেন সাহিনা। কেস রুজু করে তদন্তের জন্য মহিলা থানার আইসিকে নির্দেশ দেয় আদালত। তদন্ত সম্পূর্ণ করে বাকির বিল্লা মোল্লাকে পলাতক দেখিয়ে আদালতে চার্জশিট পেশ করে পুলিস। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করে আদালত। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য ধারায় চার্জশিট হওয়ায় ধৃতের জামিন মঞ্জুর করেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.